সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজধানীতে নিত্যপণ্যের দোকান খোলা থাকবে ৪টা পর্যন্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৭, | ১১:৪৭:১১ |

ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। আগে যা প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলো সেটা এখন বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন।

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। এছাড়াও মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো। তবে কেউ ফুটপাতে কোনো ধরণের ইফতারির পসরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না। প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না।

অন্যদিকে সুপার শপসমূহ আগের মতোই প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..