সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

ঢাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন, একাডেমিক ভবনে তালা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৫, | ১৪:০০:০৩ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে প্রশাসনের অর্ধবেলা শোক প্রত্যাখান করে পূর্ণ দিবস ক্লাশ-পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ মে) ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনসমূহের নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃ্‌হস্পতিবার কোন ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার এবং সকল প্রশাসনিক কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার বেলা পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা, কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দিয়েছেন তারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও মাস্টার দা সূর্য সেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদ উর রহমান মিশু বলেন, আমাদের দাবি দুটি। ভিসি ও প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি ৷ একইসাথে সাম্যকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ধর্মঘট শেষে আজ বিকাল ৫টায় অপরাজেয় বাংলার পাদদেশে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশও করবেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...