সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

চলছে জবি শিক্ষার্থীদের তৃতীয় দিনের সমাবেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৬, | ১৩:৪৪:১৬ |

আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মত শুক্রবার (১৬ মে) অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল ১০টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা কাকরাইলে সমাবেশ করছেন। পাশাপাশি জুমার নামাজের পর শুরু হবে গণঅনশন।

তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন এর ঘোষণা দেয়া হয়েছে। চলবে না বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা। দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনের বিষয়ে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, আমরা টানা এখানে অবস্থান করার পরেও সরকারের পক্ষ থেকে কেউ দাবিগুলো মেনে নেবে তো দূরের কথা- আমাদের দেখতেও আসল না।

তিনি আরও বলেন, আমাদের দাবি যতক্ষণ না মানা হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে নিয়ে এখানেই অবস্থান করব। এক্ষেত্রে আমাদের কোনো শিক্ষক-শিক্ষার্থী কিংবা কারো জানমালের ক্ষতি হলে দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রকেই নিতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...