সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

'৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৬, | ১৩:৩৫:১২ |

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করে বলেছেন, ‘আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে–এটি সত্য। অন্তর্বর্তী সরকারের গত আট মাসেও দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত।’

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ। এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে। তবে এসব শত্রুকে আমরা কেয়ার করি না। অনেকে ভাবছেন–এখন বিএনপির সুদিন। কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি; ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশেই রয়েছেন। তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না।’

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক করে সুবিধাভোগীরা চাঁদাবাজি-দখলবাজি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে।
নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই চাঁদাবাজ-দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না। বর্তমান সরকারের আমলেও একই অবস্থা। মিডিয়া সত্য বলতে পারছে না। সারাক্ষণ শুধু সরকারের গুণগান গাইছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...