সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে অ্যাপলের কারখানা তৈরির বিরোধীতা ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৬, | ১৩:২৭:০৭ |

চীনের ওপর যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ শুল্ক আরোপ এবং বেইজিং থেকে নির্ভরশীলতা কমাতে ভারতে আরও কারখানা তৈরির পরিকল্পনা করছে আইফোন ও ম্যাকবুক নির্মাতা অ্যাপল। তবে তাদের এ পরিকল্পনার বিরোধীতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ মে) কাতারের রাজধানী দোহায় একটি বাণিজ্যিক সম্মেলনে অ্যাপলের সিইও টিম কুকের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমি আপনাকে সহায়তা করছি এবং আপনি ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন। কিন্তু আমি শুনেছি আপনি ভারতে কারখানা তৈরি করছেন। আমি চাই না ভারতে আপনি কারখানা বানান।”

তিনি আরও বলেন, “যদি আপনি ভারতকে সহায়তা করতে চান। ঠিক আছে। কিন্তু সেখানে (আমাদের পণ্য) বিক্রি করার খুবই কঠিন। কারণ তারা উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে।”

ট্রাম্প তখন দাবি করেন, ভারত তাদের প্রস্তাব দিয়েছে মার্কিন পণ্যের ওপর তারা সব ধরনের শুল্ক তুলে দেবে। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ভারত এ ধরনের কোনো প্রস্তাব এখনও দেয়নি। ট্রাম্প বলেন, “তারা আমাদের চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে কোনো শুল্ক থাকবে না। আমরা চীনে থাকা অ্যাপলের কারখানাকে বহু বছর সহযোগিতা করেছি। কিন্তু আমরা চাই না আপনারা ভারতে কারখানা তৈরি করুন। ভারত নিজের ভালো নিজে দেখবে।”

এদিকে ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন যখন অ্যাপল চীন থেকে তাদের কিছু কারখানা সরিয়ে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে। অ্যাপলের সিইও টিম কুক সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি করা হবে সেগুলোর বেশিরভাগ ভারতে উৎপাদন করা হবে। বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখাানা রয়েছে : দুটি তামিলনাড়ুতে, একটি কর্ণাটকে। এরমধ্যে একটি কারখানা পরিচালনা করে ফক্সকন। আর দুটি চালায় টাটা গ্রুপ। ভারতে আরও দুটি কারখানা তৈরির পরিকল্পনা চলছে। গত বছর ভারত থেকে ২২ বিলিয়ন ডলার সমমূল্যের আইফোন উৎপাদন করে অ্যাপল। যা এর আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি ছিল।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...