সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাঙামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৬, | ১৩:২৪:৪৫ |

রাঙামাটির বাঘাইছড়িতে মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার আর্যপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, সীমান্ত সড়কের মালামাল নিয়ে যাওয়ার পথে উপজেলার আর্যপুর নামক স্থানে মালবাহী ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তাদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।

এ বিষয়ে বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, উপজেলার আর্যপুর এলাকায় একটি মালবাহী গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং মরদেহ উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কাজ করছেন। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

- রাঙামাটি প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..