সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তেজনার মধ্যে বিরল সৌহার্দ দেখাল ভারত-পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৬, | ১৩:২৩:৫৫ |

কূটনৈতিক উত্তেজনার মধ্যেও এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভারত ও পাকিস্তান বুধবার সীমান্তে পারস্পরিকভাবে একে অপরের সীমান্তরক্ষী সদস্যদের হস্তান্তর করেছে। ঘটনাটি দুই দেশের মধ্যে ‘বিরল’ সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তান সরকারের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর কনস্টেবল পূর্ণম কুমারকে, যিনি গত ২৩ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের গণ্ডা সিং ওয়ালা/ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন।

অন্যদিকে, ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাহ-কে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেন, যিনি অনুরূপভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে এসেছিলেন এবং গ্রেপ্তার হন।

উভয় পক্ষের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক ‘পতাকা বৈঠক’-এর মাধ্যমে আলোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হয়ে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে হস্তান্তর করেন।

ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, কনস্টেবল পূর্ণম কুমারকে পাকিস্তান রেঞ্জার্স নিরাপদে ফেরত দিয়েছে। আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই এবং এটিকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখি।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময়ে এ ধরনের বিনিময় পারস্পরিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান সীমান্তে চলাচল প্রায় স্থগিত রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে।

এই সেনা বিনিময় ঘটনাটি সেই জটিল প্রেক্ষাপটে এক বিরল এবং গঠনমূলক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...