সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অর্ধশত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৭, | ১২:৫৮:২২ |

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাগোষ্ঠী হামাসকে দমনের নামে বর্বর হামলা চালিয়ে নারী-শিশুসহ আরও অর্ধশত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার (৭ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (৬ জানুয়ারি) রাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনি ভূখণ্ডে ৪৯ জন নিহত হয়েছেন। এতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৫৪ জনে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও জানিয়েছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গত ১৫ মাসে অন্তত এক লাখ নয় হাজার ১৩৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে গাজায় হামাসের হামলায় আরও দুই ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলি সেনার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৭ জনে। মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই নিহত দুই সেনার একজন- ক্যাপ্টেন ইতান ইজরায়েল শিকানজি (২৪)। তিনি ৯৩২ ব্যাটালিয়নের নাহাল ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। নিহত অপরজনের নাম এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ৫ জানুয়ারি গাজায় তাদের ত্রাণ বহরের ওপর গুলি চালিয়েছে। এই ঘটনাটিকে তারা ‘ভয়াবহ’ হিসাবে বর্ণনা করেছে।

সংস্থাটি বলেছে, আটজন কর্মী বহনকারী তিনটি গাড়ির কনভয় ওয়াদি গাজা চেকপয়েন্টের কাছে ইসরায়েলি সেনাদের গুলির মুখে পড়ে। ১৬টি গুলি লাগে কনভয়ে। তবে এতে কেউ আহত হননি।

ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসার পরও জাতিসংঘের পতাকাবাহী ত্রাণবহরে গুলি চালানো হয়।তথ্য জানানো হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...