সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

পূর্বাচলে সড়কে পাশে পড়ে ছিল নারীর গলাকাটা দেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৬, | ১২:৪৭:৩৪ |

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের সড়কের পাশ থেকে পরিচয় না জানা এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার কাজে ব্যবহৃত ছুরিও পাওয়া গেছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচল পাঁচ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরে ৩০০ ফিট সড়ক সংলগ্ন গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার(৫ জানুয়ারি) রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা ওই নারীর গলা কেটে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...