✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তৃতীয় দিন শেষে সিলেট টেস্টে এগিয়ে নিউজিল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৬, | ১২:২৭:৩৯ |

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ও আলোকস্বল্পতায় থেমে থেমে চলা ম্যাচে দাপট নিউজিল্যান্ডের। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে কিউইদের ‘এ’ দল এগিয়ে। চার দিনের ম্যাচে সফরকারীরা চাপে রাখল বাংলাদেশকে।

শুক্রবার (১৬ মে) তৃতীয় দিনের শুরুতে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। মাত্র ১৯ রান যোগ করেই বাকিরা সাজঘরে ফেরে। ৬৯.৩ ওভারে ২৬৮ রানেই থামে ইনিংস। প্রথম ইনিংসে কিউইদের করা ২৫৬ রানের জবাবে বাংলাদেশ ১২ রানের লিড পায়।

ছোট হলেও এই লিড টাইগারদের আত্মবিশ্বাস জুগিয়েছিল। বল হাতে খালেদ আহমেদ শুরুতেই এনে দেন সাফল্য। কিন্তু এরপর দৃঢ়তায় এগিয়ে যায় নিউজিল্যান্ড। বিশেষ করে মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন নিক কেলি। শেষ খবর পর্যন্ত তিনি ১১৭ রানে অপরাজিত। তার সঙ্গী উইকেটকিপার মিচ হে ১১ রানে ব্যাট করছেন।

তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২১৬। তারা এখন এগিয়ে ২০৪ রানে। চতুর্থ দিনে দ্রুত উইকেট তুলে নেওয়া ছাড়া উপায় নেই বাংলাদেশের জন্য। হাসান মুরাদ ৩টি, খালেদ ও নাঈম একটি করে উইকেট নিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..