সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

ডাটা সেন্টারে বড় বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৫, | ১২:১৩:১৫ |

চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডাটা সেন্টারে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ ডাটা সেন্টারগুলো মূলত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে এবং ক্লাউড অ্যাপ্লিকেশনকে চালতে সাহায্য করে থাকে। তবে মাইক্রোসফট জানিয়েছে এ বিনিয়োগের অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টার নির্মাণে ব্যয় করা হবে। খবর এনগ্যাজেটের।

মাইক্রোসফট বলেছে, এআই প্রযুক্তির বিকাশ মূলত ডাটা সেন্টারের মতো অবকাঠামোতে বড় আকারের বিনিয়োগের ওপর নির্ভরশীল। এজন্য কোম্পানিটি মার্কিন সরকারের কাছে এআই প্রযুক্তির বিকাশে বিশ্ববিদ্যালয় গবেষণা এবং ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশনে তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছে।

মাইক্রোসফট স্বীকার করেছে, আগামী দিনে এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে অনেকেই চাকরি হারাতে পারে, তবে কোম্পানিটি বিশ্বাস করে কর্মক্ষেত্রে এআইয়ের ব্যবহার নতুন সুযোগও তৈরি করবে। এর অংশ হিসেবে স্মার্টফোন ও ল্যাপটপে এআই টুলের ব্যবহার শেখার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট।

বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতা চীনের থেকে এগিয়ে থাকতে যুক্তরাষ্ট্রে তৈরি এআই প্রযুক্তি রপ্তানি বাড়ানোর আহ্বান জানিয়েছে মাইক্রোসফট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...