সর্বশেষ :
ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন ট্রাম্প ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা আল-আকসা মসজিদে হাজার হাজার মুসল্লির নামাজ আদায় ফেসবুক পোস্টে ভাষাশহীদদের প্রতি সাকিবের শ্রদ্ধা সুইডেনের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ রমজানে ভিক্ষাবৃত্তি রোধে পুলিশের বিশেষ অভিযান একুশের প্রথম প্রহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অংশগ্রহণে ব্যতিক্রমী শ্রদ্ধাঞ্জলি

বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে না সব শিক্ষার্থী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩০, | ১১:৩২:৫০ |

বছরের প্রথম দিন এবার নতুন পাঠ্যবই হাতে পাচ্ছে না সব শিক্ষার্থী; এজন্য অপেক্ষায় থাকতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত। কারণ, মাত্র এক দিন পরই শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। কিন্তু এখনো প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিপুলসংখ্যক বই ছাপার কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ফলে প্রথম দিন প্রাথমিকের ৭৫ শতাংশ ও মাধ্যমিকের ২৫ শতাংশ বই শিক্ষার্থীর হাতে পৌঁছানো সম্ভব হবে।

স্কুলগুলোতে পৌঁছাতে দেরি হওয়ার কারণে শুধু প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। তবে এই তিন শ্রেণির ২৮ শতাংশ শিক্ষার্থীদেরও অপেক্ষায় থাকতে হবে নতুন বইয়ের জন্য।

আর প্রাথমিকের অন্য শ্রেণির মধ্যে প্রাক-প্রাথমিক, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বই হাতে পাবেন আরও কয়েকদিন পর। মাধ্যমিকের শিক্ষার্থীরাও জানুয়ারির শুরুতে কিছু বিষয়ের বই পাবেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর কর্মকর্তারা বলছেন, এদের মধ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের বই পৌঁছাবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

তবে এবার বছরের প্রথম দিনই সব পাঠ্যবইয়ের সফট কপি অনলাইনে প্রকাশ করবে এনসিটিবি।

বই ছাপানোর দায়িত্বে থাকা এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু বলেন, প্রথম থেকে তৃতীয় শ্রেণির বই ছাপানোর কাজের ৯৮টির মধ্যে ২৭টি দরপত্রের লটের বই পৌঁছাতে কিছুটা সময় লাগবে। বাকিরা প্রথম দিনই পেয়ে যাবে। চতুর্থ, পঞ্চম ও প্রাক-প্রাথমিকের ক্ষেত্রেও কিছুটা দেরি হবে। তবে আমরা যত দ্রুত সম্ভব বই পাঠানোর চেষ্টা করছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...