সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৭, | ১১:১০:০৪ |

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে দায়ের করা দুটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শোন অ্যারেস্ট দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক তুহিন হত্যা মামলায় এবং হকার দুলাল হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শোন অ্যারেস্ট দেখানোর আগে কারা কর্তৃপক্ষের সহায়তায় ভার্চুয়ালি আদালতে হাজির হন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী।

প্রসঙ্গত, গত ৯ মে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে পুলিশ দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার করে। ওইদিন আদালতের মাধ্যমে আইভীকে কাশিমপুর মহিলা কারাগারে প্রেরণ করা হয়।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, শনিবার কাশিমপুর মহিলা কারাকর্তৃপক্ষের সহায়তায় আইভী ভার্চুয়ালি নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরির আদালতে হাজির হন। এ সময় তিনি হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রপক্ষ সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে।

তিনি বলেন, আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে পাঁচটি মামলা আছে। বাকি মামলাগুলোতে তাকে দ্রুত শোন অ্যারেস্ট দেখানো জন্য আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট থানার ইন্সপেক্টরকে নির্দেশ দেওয়ার আবেদন করেন।

- নারায়ণগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...