সর্বশেষ :
অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: অর্থমন্ত্রী আমরা মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী

অস্ত্রোপচার শেষে সেরে উঠছেন মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১১:০৭:১৫ |

চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রুটনিন আই হসপিটালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৭ মে) গণমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, বিএনপি মহাসচিবের বাম চোখে অপারেশন পরবর্তী অবস্থা ভালো। আলহামদুলিল্লাহ, এখন উনি সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং সবার দোয়ায় আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা বিমানে ফ্লাই করা অনুমতি দিলে তিনি ইনশাআল্লাহ দেশে ফিরে আসবেন।

ডা. জাহিদ আরও বলেন, চোখের অপারেশন কোনো কোনো সময়ে প্রেসার কমবেশি হয়। অর্থাৎ প্লেনের ভেতরে অনেক সময় প্লেসার বেড়ে যায় অথবা কমে যায়, এয়ার প্রেসারের কথা বলছি-তখন চোখের ভেতরেও কোনো কোনো ক্ষেত্রে জটিলতা হতে পারে। সেটাকে পরিহার করার জন্যই তাকে দুই সপ্তাহ ফ্লাই না করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। মির্জা ফখরুলের তো ডান চোখ খোলাই আছে, ডান চোখে সব কিছু দেখতে পান, বাম চোখে গ্লাস দেয়া।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন। ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিবের বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ১৩ মে চোখের জরুরি চিকিৎসার জন্য সহধর্মিণী রাহাত আরা বেগমকে নিয়ে ব্যাংকক যান মির্জা ফখরুল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...