সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনকে সদস্য হতে শর্ত দিল ন্যাটো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-১৬, | ১০:২১:১৫ |

রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড দখল করেছে, ইউক্রেন চাইলে সেই ভূখণ্ডের আশা ত্যাগ করতে পারে। বিনিময়ে দেশটি ন্যাটোর সদস্যপদ লাভ করতে পারে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিবের চিফ অব স্টাফ স্টেইন জ্যানসেন।

মঙ্গলবার নরওয়েতে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর আনাদোলুর।

স্টেইন জ্যানসেন বলেন, ‘আমি মনে করি— ভূখণ্ডের আশা ত্যাগ করে (রাশিয়া যে ভূখণ্ড দখল করে নিয়েছে) ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে। এটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে।’

তিনি বলেন, ‘তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ইউক্রেনেরই আছে। তারাই ঠিক করবে কোন শর্তে তারা আলোচনা করবে।’

তিনি আরও বলেন, এটি কেবলই অনেকগুলো সমাধানের একটি সমাধান এবং কোনোভাবেই ন্যাটোর অফিসিয়াল অবস্থান নয়।

এদিকে জ্যানসেনের এমন মন্তব্যের পর পরই অফিসিয়ালি প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। ন্যাটোর ভিলনিয়াস সম্মেলনে জোটের নেতারা দৃঢ়ভাবে এই অবস্থান ব্যক্ত করেছেন। আমরা ইউক্রেনকে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন সমর্থন করে যাব এবং আমরা সেখানে ন্যায্য এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’

অপরদিকে ইউক্রেনও জ্যানসেনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তার মন্তব্যের বিপরীতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে দিয়ে ন্যাটোয় যোগ দেওয়ার যে আলাপ তা পুরোপুরি অগ্রহণযোগ্য।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...