সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৪ জানুয়ারি: ইতিহাসের এইদিনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৪, | ১০:০৪:২৫ |

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ ৪ জানুয়ারি, ২০১৮, মঙ্গলবার। ২১ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। ১৬ রবিউস সানি ১৪৩৯ হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪র্থ দিন। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা:
৮৭১ – রীডিং এর যুদ্ধ এ ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।

১৪৯৩ – কলম্বাস আমেরিকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করেন।

১৬৪২ – ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমন।

১৭৬২ – ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৭৭ – আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।

১৮৪৭ – স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।

১৮৬১ – মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত মেঘনাদ বধ মহাকাব্য প্রকাশিত হয়।

১৮৭৭ – বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাম আবিষ্কার করেছিলেন।

১৮৮৫ – প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।

১৯০৬ – প্রচন্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।

১৯২৯ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।

১৯৩৪ – ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।

১৯৪৭ – দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।

১৯৪৮ – পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।

১৯৪৮ – সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৫১ – কোরিয়ার যুদ্ধে চীন এবং উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।

১৯৬০ – নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।

১৯৭১ – জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।

১৯৭২ – বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর আনুষ্ঠানিক গোড়াপত্তন।

১৯৮৩ – রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাগর সেন পরলোকগমন করেন।

১৯৯০ – বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।

১৯৯৯ – ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।

২০০৪ – মঙ্গল গ্রহে নাসা প্রেরিত স্পিরিটের অবতরণ।

জন্ম:

১০৭৭ – চীনের সম্রাট ঝেজং।

১৬৪৩ – বিশ্ব বিখ্যাত উদ্ভাবক ও দার্শনিক স্যার আইজ্যাক নিউটন।

১৭৮৫ – গ্রিম ভ্রাতৃদ্বয়ের বড় ভাই জ্যাকব গ্রিম।

১৮০৯ – অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল।

১৮১৩ – শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।

১৯৪০ – নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক গাও শিংশিয়ান।

১৯৫০ – কবি এবং সাহিত্য সমালোচক খোন্দকার আশরাফ হোসেন।

মৃত্যু:

১২৪৮ – পর্তুগালের রাজা দ্বিতীয় স্যাংচোর।

১৯৩১ – রাজনীতিবিদ ও খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী।

১৯৪১ – নোবেল বিজয়ী ফরাসী দার্শনিক অঁরি বেগসঁ।

১৯৬১ – অস্ট্রীয় পদার্থবিদ এর‌উইন শ্রোডিঙ্গা।

১৯৬৫ – কবি ও সমালোচক টিএস এলিয়ট।

১৯৯৪ – ভারতীয় সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণ।

১৯৯৭ – কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস।

দিবস:

বিশ্ব ব্রেইল দিবস, স্বাধীনতা দিবস (মায়ানমার), শহীদদের স্মরণে দিবস (কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র), উইনুকান মুকি (ওকিনাওয়া দ্বীপ, জাপান)


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..