সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

গুগলে হারানো ফোন খোঁজার সুবিধা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-১৩, | ১০:০৪:০২ |

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের ফাইন্ড মাই ডিভাইস উন্মোচন হতে আরও সময় লাগতে পারে। গুগল নিশ্চিত করেছে যে, ফাইন্ড মাই ডিভাইস ফিচারের আপগ্রেড সংস্করণের রোলআউট শুরু করতে কিছুটা সময় লাগতে পারে। সংশোধিত এ সংস্করণটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অ্যাপল ডিভাইসগুলোকে ট্র্যাক করতে সহায়তা করার কথা ছিল। কিন্তু, মনে করা হচ্ছে ট্র্যাকারটি ব্যক্তিগত রাখার প্রযুক্তি এখনই প্রকাশের জন্য প্রস্তুত নয়, যা নতুন ফিচার চালু করতে দেরি করছে।

বিলম্বের কারণ হিসাবে মনে করা হচ্ছে অ্যাপল এখনো আইওএস-এ প্রাইভেসি ফিচার আনতে পারেনি, এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ ফিচার চালু করতে সময় লাগছে।

গুগল তার ব্লগ পোস্টে জানিয়েছে যে, ‘এ সময় আমরা ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের রোলআউট হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ না অ্যাপল আইওএসের জন্য সুরক্ষা প্রয়োগ করছে।’

চলতি বছরের শুরুর দিকে গুগল আই/ওতে গুগল ঘোষণা করেছিল যে, এটি ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে লাখ লাখ ডিভাইস নিয়ে আসছে এবং এটিকে অ্যাপলের প্ল্যাটফরম দ্বারা সমর্থিত ডিভাইসগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলছে। কিন্তু, এ সিস্টেম সামগ্রিক প্রাইভেসিকে প্রশ্নের মুখে ফেলতে পারে। যার জন্য উভয় সংস্থাই নতুন সিকিউরিটি নীতি এবং প্রযুক্তি মেনে চলছে, যা অ্যাপল এখনো আইওএস এর জন্য প্রয়োগ করতে পারেনি। এই ফিচারের সম্পূর্ণ রোলআউট কবে হতে পারে, সেই বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। গুগল বছরের শেষের দিকে একটি টাইমলাইন সম্পর্কে কথা বলেছে, তবে এটি নিয়ে আসতে অ্যাপলের সমর্থন প্রয়োজন। তাই আপাতত উভয় কোম্পানির আপডেটের উপরে নজর রাখা ছাড়া উপায় নেই, যাতে ইউনিফাইড ট্র্যাকার অ্যালার্ট চালু হলেই সঙ্গে সঙ্গে সেই বিষয়ে জানা যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...