সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজা যুদ্ধে ৯০০ ইসরায়েলি সেনা নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০২, | ০৯:৫৫:৪৮ |

গাজায় হামলা  শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

গাজায় সামরিক অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর প্রায় ৯০০ সেনা সদস্য নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, তাদের ৮৯১ জন কর্মকর্তা এবং সৈন্য গাজায় অভিযানের সময় নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোও এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ১৯৭৩ সালে ইয়োম কিপ্পুর যুদ্ধে দেশটির সবচেয়ে বেশি সেনা সদস্য নিহত হয়। এদিকে ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গত ১৩ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।

প্রায় ১৪ মাস ধরে গাজায় সংঘাত চলছে। এদিকে গাজার মানবিক অঞ্চল বলে পরিচিত দক্ষিণাঞ্চলীয় মাওয়াসি অঞ্চলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এক ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়ছেন, গাজায় তীব্র শীতে এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ৫৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৩৭৯ ফিলিস্তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...