সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

ইউক্রেনের জন্য অর্ধ‘শত ‘পুরনো’ লেপার্ড ট্যাংক কিনেছে ইইউ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-০৯, | ০৯:৫৪:১২ |

ইউক্রেনের জন্য ৪৯ ‘পুরনো’ লেপার্ড ট্যাংক কিনেছে ইইউ
রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের জন্য পুরনো ৪৯টি ‘লেপার্ড-১’ ট্যাংক কিনেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এসব ট্যাংক এর আগে বেলজিয়াম ব্যবহার করেছিল।

বেসরকারি ওআইপি ল্যান্ড সিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রেডি ভ্রাসলুয়েস এই তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের

তিনি জানান, তিনি ইউরোপীয় সরকারের কাছে ৪৯টি ট্যাংক বিক্রি করেছেন। কিছু গোপনীয়তার কারণে এর মূল্য ও বিস্তারিত জানাননি তিনি।

২০১৪ সালের আগে ট্যাংকগুলো ব্যবহার করত বেলজিয়াম সরকার। ওই বছর প্রতিরক্ষা ব্যয় কমানোর অংশ হিসেবে ট্যাংকগুলো অস্ত্র বিক্রেতা ফ্রেডি ভ্রাসলুয়েসের কাছে বিক্রি করে দেয় দেশটি। তিনি প্রতিটি ট্যাংক ৩৭ হাজার ইউরোয় ক্রয় করেছিলেন।

ট্যাংক বিক্রির সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, এগুলো কিনে নিয়েছে জার্মানির একটি বড় অস্ত্র প্রতিষ্ঠান। পুরনো ট্যাংকগুলো তারা ইউক্রেনে পাঠাবে।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জার্মানির একটি সংবাদপত্র জানিয়েছে, ট্যাংকগুলোর আসল ক্রেতা অস্ত্র প্রস্তুতকারী সংস্থা রাইনমেটাল। এগুলো ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা তাদের। কিন্তু কোম্পানি ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

লেপার্ড-১ ট্যাংক বিক্রি প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হয়নি বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে কিয়েভে চলতি বছর ১৮টি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করে জার্মানি। অন্যদিকে দেশটিকে ৩১টি অত্যাধুনিক এম১এ২ আব্রামস ট্যাংক সরবরাহ করে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...