নতুন বছরের প্রথম দিন ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে মনির খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০১, | ০৯:৩৬:৩৫ |

‘অঞ্জনা’ সিরিজের গান দিয়ে সারা দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মনির খান। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিন ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হন তিনি। বুধবার (০১ জানুয়ারি) গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী… অঞ্জনা’- এমন কথায় ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতিমান গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়। এরই মধ্যে এর মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে।

প্রতিবার নতুন বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামে গান প্রকাশ করে আসছেন মনির খান। সেই ধারাবাহিকতায় এবারও নতুন গান নিয়ে ফেরা তার। তবে এবার ব্যতিক্রমী এক অঞ্জনাকে তুলে ধরা হয়েছে নতুন গানটিতে।মনির খান বলেন, এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এই গানটি। শ্রোতারা তো বরাবরই আমার গান শোনেন, গান শুনে আমাকে ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন বলেই আমি আজ এখানে এসেছি। এ কারণেই দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে চলতে পারছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...