সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইইউভুক্ত দেশে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০১, | ০৯:২৪:১৫ |

ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ ও রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করেছে ইউক্রেন। বুধবার (১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তার দেশ রাশিয়াকে ‘আমাদের রক্তের ওপর দিয়ে অতিরিক্ত বিলিয়ন ডলার আয় করতে’ দেবে না।

এজন্য ইইউকে প্রস্তুতি নিতে এক বছর সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

পরে ইউরোপীয় কমিশন জানিয়েছিল, মহাদেশটির গ্যাস ব্যবস্থা ‘স্বাভাবিক ও স্থিতিশীল’ অবস্থায় আছে। তাই ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার পর্যাপ্ত সক্ষমতা তাদের রয়েছে।

তবে রাশিয়া এখনো কৃষ্ণ সাগর দিয়ে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক ও সার্বিয়ায় গ্যাস পাঠাতে পারবে।


ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপীয় ইউনিয়নে রুশ গ্যাসের যুগের আপাতত অবসান হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

রুশ গ্যাস সরবরাহ বন্ধ থাকায় স্লোভাকিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউরোপীয় কমিশন বলেছে, ভিন্ন পরিকল্পনা ও বিকল্প সরবরাহের কারণে এর প্রভাব মারাত্মক হবে না।অবশ্য বিবিসি বলছে, রুশ গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় সমগ্র ইউরোপে বড় ধরনের কৌশলগত প্রভাব পড়বে।

রাশিয়া একটি গুরুত্বপূর্ণ বাজার হারালেও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইইউ দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এর আগে, ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া থেকে গ্যাস আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছিল ইইউ। তবে পূর্ব ইউরোপের কয়েকটি সদস্য দেশ রাশিয়ার সরবরাহের ওপর নির্ভরশীল ছিল। ফলে, গ্যাস রপ্তানি করে রাশিয়া বছরে প্রায় পাঁচ বিলিয়ন ইউরো (পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার বা চার দশমিক দুই বিলিয়ন পাউন্ড) আয় করেছে।

ইইউয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস আমদানির ১০ শতাংশের কম ছিল রাশিয়ান গ্যাস, যা ২০২১ সালে ছিল ৪০ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...