বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ: প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৭-২০, | ০৯:১৫:৩৩ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালে যখন নির্বাচন হয়, বিএনপি তখন জানতো তারা ক্ষমতায় আসতে পারবে না, এটা জেনে নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে পরাজয়ের পর বিএনপি সন্ত্রাসী তাণ্ডব শুরু করে। বিএনপি একটি সন্ত্রাসী দল। জনগণ তাদের আর দেখতে চায় না।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাকসাম-আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার লাইনে ট্রেন চলাচল উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের জন্য এ সরকারকে আবার ক্ষমতা আনতে হবে জনগণকে। বিএনপি মানুষকে হত্যা ও লুটপাটের রাজনৈতি করে। তারা সমাবেশ করছে, আমি বাধা দিচ্ছি না। যদি বিএনপি- জামায়াত আন্দোলনের নামে আবার বাস-ট্রেনে আগুন দেয়, তাহলে তাদের কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যখন স্বাধীন হয় এ দেশে প্রায় ৯০ ভাগ মানুষ দারিদ্র ছিল। স্বাধীন দেশকে জাতির পিতা প্রতিষ্ঠা করে দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ অনেক কষ্ট করে পূনর্গঠন করছেন তিনি। অথচ একটি চক্র ও যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারা জাতির পিতাকে হত্যা করে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যখনই ক্ষমতায় আসি, তখনই রেলওয়ের উন্নয়ন করি, অথচ বিএনপি ক্ষমতায় এসে রেল চলাচল বন্ধ করে দিয়েছিলো, তারা মনে করতো রেল লোকসান, তাই বিশ্বব্যাংকের পরামর্শে তারা বন্ধ করে দেয়, আমরা ক্ষমতায় এসে আলদা রেল মন্ত্রণালয় গঠন করি। এছাড়া, আমরা বঙ্গবন্ধু সেতুতে রেল লাইন স্থাপন করি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...