✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২০২৬ কমনওয়েলথ গেমস নিয়ে অনিশ্চয়তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৭-১৮, | ০৯:০৭:৪৮ |

খরচ বেড়ে গেছে, তাই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসের আয়োজন থেকে সরে এলো। গত বছর এপ্রিলে ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমসের আয়োজন করতে রাজি হয়। তার আগে অন্য কোনো দেশ ২০২৬ সালের কমনওয়েলথ গেমস নিয়ে কোনো উৎসাহ দেখায়নি। কিন্তু সেই ভিক্টোরিয়াও এবার সরে দাঁড়াল।

তাই ২০২৬ সালের কমনওয়েলথ গেমস হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ভিক্টোরিয়ার তরফ থেকে ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, গেমস আয়োজনের খরচ তিন গুণ বেড়ে গেছে। এ অবস্থায় তাদের পক্ষে আর এই গেমস করা সম্ভব নয়। সরকার ইতিমধ্যে গেমস কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

তারা কোনো মন্তব্য করেনি। ড্যানিয়েল জানিয়েছেন, গতবার গেমস কর্তৃপক্ষ তাদের অনুরোধ করেছিল, তারা যাতে গেমসের আয়োজন করেন। তারা রাজি হয়েছিলেন। তারা গেমস করতে চেয়েছিলেন।
কিন্তু তার জন্য তো যেকোনো মূল্য দেওয়া সম্ভব নয়।
প্রথমে ধরা হয়েছিল, ভিক্টোরিয়ার তিনটি শহরে গেমস হবে। তার জন্য খরচ হবে ২৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু এখন দেখা যাচ্ছে, খরচ হবে ৬০০ কোটি ডলার। গেমস আয়োজন করলে আর্থিক লাভ হলেও খরচ তার দ্বিগুণ।

সে জন্যই তারা আর গেমস আয়োজন করতে উৎসাহী নন। তবে স্টেডিয়াম নবীকরণের কাজ শেষ করা হবে। বিরোধী নেতারা অবশ্য জানিয়েছেন, এটা ভিক্টোরিয়া ও অস্ট্রেলিয়ার কাছে বিড়ম্বনার কারণ হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..