নিজের উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভুগতেন আমির!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৭-১২, | ০৮:৫২:২৬ |

চেহারা ও লুক নিয়ে হীনম্মন্যতায় ভোগেন অনেকেই। এ তালিকায় বিখ্যাত অনেক তারকারাও রয়েছেন। সম্প্রতি জানা গেছে, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নামে খ্যাত আমির খানও নিজের উচ্চতা নিয়ে হীনম্মন্যতায় ভুগতেন।

সম্প্রতি আমিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যেখানে তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে নিজের উচ্চতা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। তিনি ভাবতেন যে লোকে তাকে ‘টিঙ্গু’ বলবে কিনা!

আমির খান, রানী মুখার্জি এবং কারিনা কাপুর যখন তাদের সিনেমা ‘তালাশ’ এর প্রচারণায় নেমেছিলেন, ভিডিওটি সেই সময়কার। রানী মুখার্জি তখন দাবি করেছিলেন যে তিনি বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে খাটো অভিনেত্রী, তাই আমিরেরও হৃদয়ের অনেক কাছের তিনি! রানীর এই কথা থেকেই উচ্চতার প্রসঙ্গা সে। তবে রানী মুখার্জি এও বলেছিলেন, একজন মানুষের উচ্চতা নির্ভর করে সে জীবনে কী করেছে এবং তার ব্যক্তিত্ব কেমন, সেটার উপর। আর আমিরের ব্যক্তিত্ব যে পর্বতসম তা সকলেরই জানা।

কিন্তু আলোচনায় উচ্চতার প্রসঙ্গা আসতেই আমির খান বলেন, অমিতাভ বচ্চন এই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন এবং তিনি ছিলেন খুবই লম্বা একজন অভিনেতা। তাই আমির নিজের উচ্চতা নিয়ে ভয় পেতেন। তিনি ভাবতেন লোকজন তাকে ‘টিঙ্গু’ বলে ক্ষ্যাপাবে কিনা।

কিন্তু আমিরকে বলিউডের সবাই ভালোবেসেছেন এবং সাদরে গ্রহণ করেছেন। তবে আমির জানান যে, এখনও নিজের কিছু বিষয় নিয়ে তার মধ্যে দ্বিধা কাজ করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...