সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়াকে হারিয়ে গিনেস বুকে বাংলাদেশের তুষার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৭-১১, | ০৮:৪৯:০৫ |

যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে হারিয়ে গিনেস বুকে নাম লেখালেন তুষার
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি রেকর্ড গড়ে নাম লিখিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইরফান আনোয়ার তুষার। দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চবার ড্রাম স্টিক ঘুরিয়ে তিনি এ রেকর্ড করেন।

গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে তিনি রেকর্ড দুটি করেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে বিষয়টি জানা যায়।

প্রথম রেকর্ডটিতে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৬৫ বার তিনি ড্রাম স্টিক ঘুরিয়ে এবং দ্বিতীয় রেকর্ডটি এক মিনিটে ১২৫ বার ড্রাম স্টিক ঘুরিয়েছেন।

জানা যায়, রেকর্ডটি করার জন্য গত জানুয়ারি মাসের ২২ তারিখ তিনি আবেদন করেন। পরে ২১ মার্চ তিনি এ রেকর্ড করলে গত ৭ জুলাই ই-মেইলে তাকে বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে ইরফান আনোয়ার তুষার বলেন, আমি প্রথম বিশ্ব রেকর্ডটি আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা কেন্ট চ্যাইপার্ট এবং দ্বিতীয় বিশ্ব রেকর্ডটিতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ব্রান্ডেন ক্যালবাইয়ের কাছ থেকে ছিনিয়ে এনেছি। অর্থাৎ এর আগে রেকর্ড দুটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কাছ। এখন এর মালিক বাংলাদেশ।

আনন্দ প্রকাশ করে তিনি বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতো সম্মানীয় একটি জায়গায় নিজের নাম লেখাতে পেরে আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। লাল সবুজের পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করতে পারা গর্বের। রেকর্ড করতে অনুপ্রেরণা দিয়েছে আমার দুই বন্ধু মো. আশিকুর রহমান এবং রবিউল আলম। জাহিদ স্যার সর্বোচ্চটুকু দিয়ে আমাকে এই রেকর্ড করতে সহযোগিতা করেছেন। কারিগরি এবং মানসিক সাপোর্ট দিয়ে পাশে ছিল ছোট ভাই তমাল।

বিশ্ব রেকর্ড দুটি তিনি উৎসর্গ করেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. কুদরত এ খোদাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...