✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩১, | ০৭:৫১:১৯ |

ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনে যান ড. ইউনূস। তাকে অভ্যর্থনা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

প্রধান উপদেষ্টা মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি।

ড. ইউনূস ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ সময়য় তিনি মনমোহন সিংকে নিয়ে স্মৃতিচারণ করেন।

ড. ইউনূস বলেন, (প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও) তিনি খুবই সাদামাটা জীবনযাপন করতেন। অনেক প্রজ্ঞাবান ছিলেন তিনি। ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

মনমোহন সিং গত সপ্তাহে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..