সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটি কোটি টাকা পাচার ও আত্মসাতের দোষ স্বীকার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-০২, | ০৭:৪৭:৪৮ |

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি.সি.-তে নতুন দূতাবাস ভবন কেনার সময় শ্রীলঙ্কা সরকারের কাছ থেকে ৩,৩২,০২৭ ডলার (প্রায় ২ কোটি ৮৭ লাখ টাকা) অর্থ পাচার এবং আত্মসাৎ করার চেষ্টা করার জন্য অভিযুক্ত শ্রীলঙ্কার এক প্রাক্তন রাষ্ট্রদূত আজ (শনিবার) নিজের দোষ স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এর ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে বলা হয়ঃ

আর্লিংটন, ভার্জিনিয়ার জালিয়া চিত্রান বিক্রমাসুরিয়া (৬১) যুক্তরাষ্ট্রে এবং মেক্সিকোতে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবে ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনি ‘ওয়্যার ফ্রড’ এর ষড়যন্ত্রে অংশ নেওয়ায় কলম্বিয়ার জেলা আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। এই অভিযোগে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং সম্ভাব্য আর্থিক জরিমানার বিধান রয়েছে। বিচারক তানিয়া এস চুটকান আগামী ২০ জুলাই তার শাস্তির জন্য সময় নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে উইওন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল- পূর্ববর্তী শাসনামলে রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট (বর্তমান প্রধানমন্ত্রী) মাহিন্দা রাজাপাকসের এক ঘনিষ্ঠ আত্মীয়কে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়- রাজাপাকসের উত্তরসূরি প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। গত বছরের (২০১৫) জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই সিরিসেনা রাজাপাকসের শাসনামলে সংগঠিত দুর্নীতির অপরাধ তদন্তের নির্দেশ দেন। রাজাপাকসের নিকটতম পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি এমনকি হত্যার অভিযোগ রয়েছে। শ্রীলঙ্কা সরকার মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাজাপাকসের আমলে দেশ থেকে পাচার হওয়া কোটি কোটি ডলার দেশে ফিরিয়ে আনতে সাহায্য চেয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...