সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

জি-২০ সম্মেলনে পুতিনকে দেখতে চান না কানাডার প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-০১, | ০৭:৩৪:৩৬ |

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি এই বছরের জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখতে চান না। বৃহস্পতিবার (৩১ মার্চ) মিত্রদের সঙ্গে কন্ঠ মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে এ কথা বলেন তিনি।

ট্রুডো বলেন, পুতিনের উপস্থিতি আমাদের জন্য ‘ভিন্নতর কঠিন জটিলতা’ তৈরি করবে এবং এটি জি-২০ এর জন্য ফলপ্রসু হবে না।

অটোয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কানাডাসহ অনেক দেশের জন্য এটি একটি বড় সমস্যা হবে। জি-২০ শীর্ষ সম্মেলনের লক্ষ্য হচ্ছে আমরা কীভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা এবং প্রবৃদ্ধি জোরদার করবো এর উপায় নির্ধারণ করা।’

ট্রুডো বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বের সকলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যহত হয়েছে এবং আমরা কীভাবে ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটকে মোকাবেলা করবো রাশিয়া সেই গঠনমূলক আলোচনার অংশীদার হতে পারে না।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর গ্রুপ জি-২০ থেকে বাদ দেওয়া সমর্থন করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও বলেছেন, বালিতে অনুষ্ঠিতব্য গ্রুপের শীর্ষ সম্মেলনে পুতিনকে বাধা দেয়া উচিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...