সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩১, | ০৭:২৯:১৫ |

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন। তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি। তাই, স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সিইসির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন থেকে এখনও নির্বাচনের সময় ঠিক করা হয়নি। প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।  আশা করছি, মার্চ মাসের দুই তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে, নির্বাচন কবে হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদির কাজ শুরুর প্রস্তুতিসহ নানান বিষয় নিয়ে সকল নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/ জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (ডাটাবেজ) মেজর মো. মামুনুর রশিদসহ আঞ্চলিক নির্বাচন কমিল্লা অঞ্চলের কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..