১০ মিনিটে ১০ কোটি পেয়েও ক্ষুব্ধ আলিয়া!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-০১, | ০৭:২৭:৩৭ |

অতীতের সব রেকর্ড ভেঙে মুক্তি পাওয়ার মাত্র চার দিনের মাথায় বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটির ব্যবসা করেছে পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমাটি।

দক্ষিণী দুই সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআরের সঙ্গে সিনেমাটিতে ছিলেন বলিউড নায়িকা আলিয়া ভাট।

সিনেমাটিতে মাত্র ১০ মিনিটের চরিত্রের জন্য ৯ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় ১০ কোটি ২০ লাখ পারিশ্রমিক পেয়েছেন আলিয়া। তবে সিনেমা মুক্তির পর ক্ষুব্ধ হয়েছেন আলিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, অনেকদিন ধরে শুটিং করলেও ছবিটিতে আলিয়াকে পাওয়া গেছে মাত্র ১০ মিনিট। সম্পাদনায় কাঁচি পড়েছে চরিত্রটির ওপর। দক্ষিণী দুই সুপারস্টারের দাপটে আলোচনাতে নেই এই বলিউড নায়িকা।

আর এ কারণেই ছবি মুক্তির তিন দিনের মাথায় ইনস্টাগ্রামে ‘আরআরআর’ প্রচারের এবং ছবির পোস্টার মুছে দিয়েছেন আলিয়া। এমনকি পরিচালক রাজামৌলিকে আনফলো করেছেন তিনি।

কিন্তু মুক্তির আগে ছিল ভিন্ন চিত্র। একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রচারণায়। রাজামৌলির সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন আলিয়া।

অন্যদিকে, আলিয়ার ঘনিষ্ঠজনদের মতে, এই নায়িকা নিজের চরিত্রটিকে গুরুত্ব দেন, টাকা নয়। তাই পরিচালকের এমন আচরণে ক্ষুব্ধ তিনি। এ কারণেই হয়তো ছবির দ্বিতীয় দফার যে প্রচার শুরু হয়েছে, তা থেকেও দূরে থাকতে দেখা যাচ্ছে আলিয়াকে।

‘আরআরআর’র মাধ্যমে প্রথমবার দক্ষিণী সিনে দুনিয়ায় পা রেখেছেন আলিয়া ভাট। আরেক বলিউড তারকা অজয় দেবগানকেও এ ছবিতে অতিথি হিসেবে দেখা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...