সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মুন্সিগঞ্জের সিরাজদীখানে বাস-ট্রাক সংঘর্ষে নিহ*ত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১১, | ০৬:২৪:৪৭ |

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে সিরাজদীখানে বাস-ট্রাক সংঘর্ষে ১জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৭জন।

রোববার রাত ৯ টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানাতে পারেনি উদ্ধারকর্মীরা। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..