সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে এক সপ্তাহে গ্রে*প্তার ২২ হাজার বিদেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৬:১১:৩৮ |

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্গনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে ২২ হাজার ৭২ জনকে আটক করা হয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিযান পুরো দেশে পরিচালিত হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন আবাসন আইন ভঙ্গকারী, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন ভঙ্গকারী। এছাড়া ১ হাজার ৬৪০ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়।

জানা গেছে, তাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন, ৬৪ শতাংশ ইথিওপিয়া ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ৪৮ জনকে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় আটক করা হয়েছে। অভিযানে আরও ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা আইন ভঙ্গকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা সহযোগিতায় লিপ্ত ছিলেন। এ নিয়ে সর্বমোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩০ জন। ২০ হাজার ৬০১ জন পুরুষ ও ৩  হাজার ২৯ জন নারী। সবাই দেশটির আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য, ৩ হাজার ১৩৬ জন টিকিট বুকিংয়ের অপেক্ষায় এবং ১১ হাজার ৫৮ জনকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় সতর্ক করে জানিয়েছে, যারা সীমান্ত লঙ্ঘনকারীদের অবৈধ প্রবেশে সহায়তা করবেন, পরিবহন বা আশ্রয় দেবেন, কিংবা অন্য কোনোভাবে সহায়তা করবেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন বাজেয়াপ্ত এবং নাম প্রকাশের শাস্তি দেওয়া হবে।


এই অপরাধকে দেশটিতে গুরুতর ও কলঙ্কজনক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি আটকযোগ্য অপরাধ। জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, আইন ভঙ্গের তথ্য পেলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলের জরুরি সরকারি নম্বরে খবর দেওয়ার জন্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...