✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সড়ক উপদেষ্টার আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৫:৫১:৪৯ |

সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খানের আশ্বাসে ৮ দফা দাবিতে ১২ আগস্ট থেকে ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ রোববার (১০ আগস্ট) বিকেলে সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সভা শেষে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, আগামী ২ মাসের মধ্যে সড়ক আইনের খসড়া সংশোধন করা হবে। মালিক সমিতির আট দফার ভিত্তিতে আলোচনা হয়েছে। যেসব সমস্যা সমাধান সম্ভব, সেগুলো মেনে নেওয়ার জন্য আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাস্তবায়নের জন্য কমিটি করা হয়েছে। পুরনো যানবাহন সরিয়ে নিতে ছয় মাসের সময় দেয়া হয়েছিল। ফিটনেসবিহীন গাড়িগুলোর ডাম্পিংয়ের জায়গা নেই, তাই শ্রমিক-মালিকরা ক্ষতিগ্রস্ত না হয়—সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ সড়ক পরিবহন আইন সংশোধন ও বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করাসহ ৮ দফা দাবি জানায় এবং দাবি আদায় না হলে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..