চাপিয়ে দিয়ে পরিবর্তন আনতে চাইলে টেকসই হবে না: আমীর খসরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৫:৪৪:০৯ |

বিপ্লবের পর যে দেশ যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেছে, সেখানে তত দ্রুত স্থিতিশীলতা এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেন, চাপিয়ে দিয়ে পরিবর্তন আনতে চাইলে, সেই সিদ্ধান্ত টেকসই হবে না।

রোববার (১০ আগস্ট) রাজধানীতে সিপিডি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিনের পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, কেউ জনগণের পক্ষে সিদ্ধান্ত নিতে চাইলে তাদের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সরকার গঠন করতে পারলে, প্রথম দিন থেকেই পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

আন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে কোনো মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, এটি একটি ট্রাঞ্জেশন সরকার। এই সরকারের প্রাথমিক দায়িত্ব হলো জনগণকে তার সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়া।

এসময় জাতীয় ঐকমত্য কমিশনের নেয়া উদ্যোগকে সাধুবাদ জানান আমীর খসরু। তিনি বলেন, প্রত্যোকটি দলের নিজস্ব ভাবনা আছে চিন্তা আছে দর্শন আছে। সুতরাং সবাই সব বিষয়ে এক মত হবে এমনটা সম্ভব নয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...