✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শামীমের ঝোড়ো ইনিংসের পরও হারল চিটাগাং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩১, | ০৫:৩২:৪৫ |

খুলনা টাইগার্সের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সতীর্থদের ব্যর্থতার মাঝে একাই হাল ধরেন শামীম হোসেন। ক্রিজ আঁকড়ে ধরে খেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। কিন্তু তারপরও চিটাগাং কিংসকে জেতাতে ব্যর্থ হন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ২০৪ রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে চিটাগাং। ৭৮ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে আউট হন শামীম। খুলনার হয়ে ৪৪ রান খরচায় ৪ উইকেট নেন আবু হায়দার।

এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১ বলেই ১৫ রান পেয়েছিল চিটাগাং। ওশান থোমাসের একের পর এক নো বলে চার-ছক্কা হাঁকিয়ে এ রান এনে দিয়েছিলেন নাঈম ইসলাম। এরপর অবশ্য তিনি আর ক্রিজে থাকতে পারেননি। ওভারের পঞ্চম বৈধ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাজঘরে। ৯ বলে ১২ রানে থামে তার ইনিংস।

এরপর পারভেজ হোসেন ইমন (১৩), উসমান খান (১৮) ও অধিনায়ক মোহাম্মদ মিথুন (৬) পাওয়ার প্লের মধ্যে আউট হলে চাপে পড়ে চিটাগাং। দলের হাল ধরেন শামীম। চার-ছক্কার ফুলঝুরিতে ভয় ধরিয়ে দেন খুলনা শিবিরে। যদিও যোগ্য সঙ্গীর অভাবে তিনি ম্যাচটি আর নিজেদের করে নিতে পারেননি। ১৯তম ওভারে গিয়ে আউট হন ক্যারিয়ার সেরা ৭৮ রানের ইনিংস খেলে। ৩৮ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো চিল ৭ চার ও ৫ ছক্কায়। চিটাগাং হারে ৩৭ রানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..