সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

কফি খেতে চড়তে হবে ২০০ মিটার উঁচু পাহাড়ের গায়ে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৫:১৮:৫৭ |

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে পর্যটকদের ভিড় জমেছে “ক্লিফ ক্যাফে” নামের এক অনন্য স্থানে। কারণ এখানে ২০০ মিটার উঁচু খাড়া পাহাড়ের কিনারায় কাঠের প্ল্যাটফর্মে বসে কফি পান করা যায়।

২০১৯ সালে চালু হওয়া এই ক্যাফে সংস্কারের পর এ বছর জুনে আবার খুলে দেওয়া হয়েছে। তবে এখানে কফি খাওয়ার অভিজ্ঞতা পেতে খরচ হবে ৩৯৮ ইউয়ান (প্রায় ৫৬ মার্কিন ডলার)। এই টাকার মধ্যে কফির দাম ছাড়াও গাইড, বীমা ও নিরাপত্তা সরঞ্জামের খরচ অন্তর্ভুক্ত।

এই ক্যাফেতে পৌঁছাতে হলে প্রথমে ১.৫ কিলোমিটার জঙ্গল পথ হেঁটে যেতে হয়। এরপর প্রায় ৭০ তলা সমান খাড়া সিঁড়ি বেয়ে নামতে হয় এবং শেষে দড়ির মতো ঝুলন্ত সেতু পেরিয়ে পৌঁছাতে হয় মূল জায়গায়। সাহসী ও সুস্থ-সবল পর্যটকদের জন্য এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই একে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে বর্ণনা করেছেন। কেউ বলছেন, “এটা শুধু কফি নয়, ভয় জয়ের একটি পরীক্ষা।”

গুইঝৌ শুধু ক্লিফ ক্যাফের জন্য নয় বরং তার বৈচিত্র্যময় কফি সংস্কৃতির জন্যও পরিচিতি পাচ্ছে। প্রদেশটির রাজধানী গুয়িয়াংয়ে রয়েছে তিন হাজারের বেশি ক্যাফে।
এখানকার ক্যাফেগুলো কেবল কফি বিক্রি করে না বরং হাইকিং, হস্তশিল্প আর কফি চাষের অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে পর্যটকদের আকর্ষণ করে। ফলে গুইঝৌ ধীরে ধীরে চীনের অন্যতম জনপ্রিয় কফি পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে।

তথ্যসূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...