সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পদ্মার তিন মাছ ৮৯ হাজারে বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৫:১৬:৫০ |

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর এক রুই ও দুই চিতল মাছ ৮৯ হাজার টাকা বিক্রি হয়েছে। শনিবার সকালে দৌলতদিয়া রেজাউল শেখ ও দেলোয়ারের আড়তে উন্মুক্ত নিলাম মাছগুলো বিক্রি হয়। স্থানীয় ব্যবসায়ী মো.  শাহজাহন শেখ মাছগুলো ক্রয় করেন।

জানা গেছে, আড়তে ১৫ কেজি ওজনের পদ্মার একটি রুই মাছ ৪৯ হাজার ৫০০ টাকা, ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ ৩৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
মো. শাহজাহান শেখ বলেন, প্রতিদিন ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের পাশের আড়তে মাছ বিক্রি হয়। আমরা ফেরিঘাটের কয়েকজন ব্যবাসায়ী উন্মুক্ত নিলামে মাছ ক্রয় করি। ভোরে ১৫ কেজি ওজনের একটি বড় রুই মাছ ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায়, দেলোয়ার শেখের আড়ত থেকে ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ উন্মুক্ত নিলাম ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় ও ৭ কেজি ওজনের মাছটি ১০ হাজার ৫০০ টাকায় ক্রয় করি। মাছগুলো সামান্য লাভে ৮৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানান তিনি। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের বিভিন্ন  মাছ ধরা পড়েছে। মাছগুলো দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রি হয়। স্থানীয় ব্যবসায়ীরা উন্মুক্ত নিলাম মাছগুলো ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..