✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতাল বন্ধ, কেউ চলাচল করলেই গুলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১৩:০৮:০৭ |

ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের চিকিৎসা সেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

টেলিগ্রামে এক বার্তায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র হামলা ও অবরোধের কারণে হাসপাতালটি সেবা দিতে পারছে না।

ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল-সুলতান বলেন, ‘হাসপাতালটি বর্তমানে ইসরায়েলি বাহিনীর অবরোধের মধ্যে রয়েছে এবং কেউ নড়াচড়া করলেই গুলি করা হচ্ছে। এমনকি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটও (আইসিইউ) গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে তিনি বলেন, হাসপাতাল আর কোনো সেবা দিতে পারছে না।

অবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান হাসপাতালের পরিচালক।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এর আগে বেইত হানুন হাসপাতাল ও কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংস করে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। এবার ইন্দোনেশিয়ান হাসপাতাল অবরোধের মাধ্যমে উত্তর গাজার সবগুলো হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিল আইডিএফ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..