সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৯, | ১২:৩৮:২৩ |

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাও এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাস চালকসহ দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও এক জনের মৃত্যু হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..