✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

’সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৯, | ১২:১৯:৩৪ |

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি বলেন, সমাজের নারীরা যাতে তাদের অধিকার পায় সে জন্য সমাজ সেবা বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত সোমবার (১৯ মে) দুপুরে সার্কিট হাউজে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজ সেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আরো বলেন, সারা দেশের ন্যায় পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান সুযোগ পায় সে দিকে আমাদের লক্ষ্য থাকবে। তাই পার্বত্য অঞ্চলের সমাজ সেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি।

এরআগে আজ সকালে উপদেষ্টা রাঙ্গামাটি সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান।

-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..