সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

মেট্রোরেলের প্রথম চালক হিসেবে গর্বিত মরিয়ম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-২৯, | ১১:৫৯:৪৪ |

বাংলাদেশের প্রথম মেট্রোরেল বুধবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর তিনি প্রথম যাত্রী হিসাবে টিকিট কেটে এ গণপরিবহণে উত্তরা থেকে আগারগাঁও যান। আর প্রথম মেট্রোট্রেনটির চালক ছিলেন মরিয়ম আফিজা।

প্রধানমন্ত্রীকে আগারগাঁও মেট্রোস্ট্রেশনে নামিয়ে দেওয়ার পর তিনি বলেন, এমন একটি মুহূর্তে মেট্রোরেল চালাতে পেরে দেশবাসীর মতো আমিও খুব গর্ববোধ করছি। (বুধবার) সেই মেট্রোরেলের উদ্বোধন হলো। আর এই ট্রেনে চড়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী থাকায় আমি এবং আমরা মেট্রোরেল পরিবার খুবই আনন্দিত হয়েছি। বিজয়ের মাসে মেট্রোরেল বা ডিএমটিসিএল’র পক্ষ থেকে দেশবাসীর জন্য অনন্য এক উপহার। এই দিনটির জন্য যেমনিভাবে দেশবাসীর সবাই মেট্রোরেলের স্বপ্ন পূরণের জন্য মুখিয়ে ছিল। তেমনিভাবে আমাদেরও প্রচেষ্টা ছিল। কয়েক বছর ধরে নানান প্রশিক্ষণ, জানাবোঝার মাধ্যমে আমরা মেট্রোরেল পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত করেছি।

নারীর অগ্রযাত্রায় মেট্রোরেল প্রথম চালক নারী হওয়ার অনুভূতি সম্পর্কে মরিয়ম আফিজ বলেন, অবশ্যই এটা বড় ব্যাপার। বর্তমান সময়ে নারীরা কোথাও পিছিয়ে নেই। নারীরা প্লেনের পাইলট, জাহাজের ক্যাপটেন। নারীরা দেশ চালাচ্ছে, নারীরা সংসার চালাচ্ছে। করপোরেট সেক্টরেও বড় অবদান রাখছেন। সব জায়গায় নারীদের বড় অবদান রয়েছে। নারীরা এখন আর পিছিয়ে নেই। এজন্য নারীরা সাধুবাদ পেতেই পারে।

ব্যক্তিগত অনুভূতি সম্পর্কে বলেন, মেট্রোরেলের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। দেশের সব মানুষের যেমন স্বপ্ন ছিল, আমরা ডিজিটাল ট্রান্সপোর্টেশনে (গণপরিবহণ) যাচ্ছি এবং আমি তার অংশ হতে পারায় খুবই ভাগ্যবান মনে করছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...