সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশে আবার ফিরছেন টনি হেমিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৮, | ১১:০৬:১০ |

আবারও বাংলাদেশ ফিরছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পিচ কিউরেটর টনি হেমিং। বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দেবেন অভিজ্ঞ এই কিউরেটর।

বিসিবি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ঢাকায় নামবেন হেমিং। দেশের সব আন্তর্জাতিক ভেন্যু দেখভালের দায়িত্ব থাকবে তার কাঁধে। এছাড়া, বিসিবির নিয়োগ দেয়া চারজন মৃত্তিকাবিজ্ঞানী এবং অন্য কিউরেটরদেরও প্রশিক্ষণ দেবেন তিনি।

টনি হেমিং এখন পিসিবির প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো উইকেট বানিয়ে সুনামও কুড়িয়েছেন। পিসিবির দায়িত্ব ছেড়ে দুই বছরের চুক্তিতে আবারও বাংলাদেশে ফিরছেন তিনি।

এর আগে, ২০২৩ সালে বিসিবিতে যোগ দেন অস্ট্রেলিয়ান এই কিউরেটর। পরবর্তীতে এক বছরের মাথায় চাকরি ছেড়ে দেন হেমিং। জানা গেছে, হেমিং বাদে আরও দুজন বিদেশি কিউরেটরের সঙ্গেও যোগাযোগ করেছে বিসিবি। আনুষ্ঠানিক অনুমোদন মিলবে শনিবারের বোর্ড সভায়। ফলে এরই মাধ্যমে একপ্রকার শেষ হতে যাচ্ছে বিসিবিতে গামিনী ডি সিলভা অধ্যায়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..