সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে মোদি বুঝলেন করোনা জাত-ধর্ম মানে না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২০, | ১৬:০১:৫৪ |

‘ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, মোদি অবশেষে বুঝলেন, করোনা জাত-ধর্ম মানে না! আগে বুঝলে আরও বেশি উপকার হত না?’ ঠিক এভাবেই আক্রমণাত্মক ভাষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপ।

গতকালই মোদি এক টুইটে বলেছিলেন, করোনা ভাইরাস জাত-ধর্ম এসব মানে না। ভাইরাল সেই টুইটে তিনি আরও জানান, সময় এসেছে জাতি-ধর্ম ভুলে দেশের দুর্দিনে একাট্টা হয়ে লড়ার। মোদির সেই টুইটের জবাবেই আরেক টুইটে তাকে আক্রমণ করেন অনুরাগ।

প্রসঙ্গত শনিবার উত্তরপ্রদেশের একটি হাসপাতাল বিজ্ঞাপন দিয়েছিল, মুসলিমদের ক্ষেত্রে করোনা ভাইরাস পরীক্ষার পরেই ভর্তি করবে তারা। যা নিয়ে গোটা ভারতে তীব্র সমালোচনা শুরু হয়।

তার প্রেক্ষিতেই টুইট করেন মোদি। তিনি বলেন, করোনা ভাইরাস সবাইকে সমানভাবে আক্রমণ করে। কোভিড-১৯ জাতি, ধর্ম, বর্ণ, ভাষা দেখে আসে না। আমাদের প্রত্যুত্তর দেয়া উচিত একতা ও ভ্রাতৃত্বের বন্ধনে থেকে।

আমরা সবাই এর বিরুদ্ধে একসাথে লড়বো।

সর্বশেষ খবর অনুযায়ী, ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,১১৬। মৃতের সংখ্যা ৫১৯। আর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ২,০৫৩ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..