সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

২৮ দেশের নৌ-মহড়া আন্তর্জাতিক ফ্লিট রিভিউর উদ্বোধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-০৭, | ১০:৪৫:০৩ |

কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানী বিচে ২৮ দেশের নৌবাহিনীর অংশগ্রহণে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে তিনি এ সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৮টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে প্রথমবারের মতো ফ্লিট রিভিউয়ের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশসহ ২৮ দেশের ৪৩টি যুদ্ধজাহাজ, দুটি বিএন এমপিএ, চারটি বিএন হেলিকপ্টার অংশ নিয়েছে।কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বে নতুন করে পরিচয় করিয়ে দিতে ‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’ প্রতিপাদ্যে নৌবাহিনীর উদ্যোগে এই আন্তর্জাতিক ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হচ্ছে।

নৌবাহিনী জানিয়েছে, এবারের ফ্লিট রিভিউতে গভীর সাগরে যৌথ উদ্ধার ও অনুসন্ধান অভিযানে জোর দেয়া হবে। ফলে দেশগুলোর মধ্যে শুধু বন্ধুত্ব আর ভ্রাতৃত্বই সহজ হবে না, দমন করা যাবে সমুদ্র চোরাচালানি, মানব পাচার ও আন্তর্জাতিক সন্ত্রাস।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...