✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই রাশিয়ান বিমানঘাঁটিতে বিস্ফোরণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-০৬, | ১০:৩৬:৩৪ |

ইউক্রেনের যুদ্ধ অঞ্চলের কয়েকশ কিলোমিটারের মধ্যে অবস্থিত এই বিমানঘাটি দুটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সোমবার বিবিসির এক খবরে জানানো হয়।

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান শহরের কাছে বিমানক্ষেত্রে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

সারাতোভ অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে বিস্ফোরণে আরও দুইজন আহতের খবর পাওয়া গেছে। মনে করা হয়, এই ঘাঁটিতে মস্কোর কৌশলগত দূরপাল্লার যাবতীয় বোমারু বিমান নোঙ্গর করা আছে।

সারাতোভের আঞ্চলিক গভর্নর বলেছেন, নিরাপত্তা বাহিনী এ ঘটনা তদন্ত করে দেখছে। তবে সরাসরি বিস্ফোরণের কথা না বললেও সেখানকার ‘সামরিক স্থাপনায় একটি ঘটনা’ ঘটেছে বলে জানিয়েছেন তিনি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..