সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-৩০, | ১০:২৫:৪৬ |

ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাওয়ার প্রায় তিন মাস পরেও শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি জয়ে এগিয়ে আছে লা আলবিসেলেস্তে। এতেই শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

বৃহস্পতিবার (২৯ জুন) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।

র‍্যাঙ্কিংয়ের পরের দুটি অবস্থানেও নেই কোনো পরিবর্তন। যথারীতি আর্জেন্টিনার পেছনে আছে গত আসরের রানার্সআপ ফ্রান্স। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ফলাফল খুব ভালো না হলেও তিনেই আছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

তাদের পেছনে ইংল্যান্ড ও বেলজিয়াম, ক্রোয়েশিয়া (ষষ্ঠ) এবং নেদারল্যান্ডস (সপ্তম, মাইনাস ১)। নতুন কনকাকাফ নেশনস লিগ চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র (১১ তম) শীর্ষ দশের কাছাকাছি রয়েছে, যেখানে স্পেন (দশম) তাদের উয়েফা নেশনস লিগ জয়ের জন্য ধন্যবাদ জানাতে সক্ষম হয়েছে।

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা চলতি মাসে এশিয়া সফরে প্রীতি ম্যাচ খেলে দুটি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় মেসি-দি মারিয়ারা। পরের ম্যাচে একই ব্যবধানে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা।

জুনে হওয়া ইউরো ২০২৪-এর বাছাইয়ের দুই ম্যাচের দুটিতেই জেতে ফ্রান্স। বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিউসের সমর্থনে গিনি ও সেনেগালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। গিনির বিপক্ষে প্রথম ম্যাচে ৪-১ গোলে জয় পেলেও সেনেগালের কাছে ৪-২ গোলে হেরে যায় ব্রাজিল।

র‍্যাঙ্কিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। চলমান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ খেলে সেমি-ফাইনালে জায়গা করে নিলেও বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বর স্থানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..