সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন গণনা পদ্ধতিতে কোরীয় নাগরিকদের বয়স কমল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-২৮, | ১০:২০:০৬ |

দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বয়স রাতারাতি ১ থেকে ২ বছর করে কমে গেছে! দেশটিতে নতুন একটি আইনের প্রচলন হয়েছে, যার ফলে সবাইকে এখন বয়স গণনার আন্তর্জাতিক রীতি মেনে চলতে হবে, যা প্রচলিত প্রথার স্থলাভিষিক্ত হচ্ছে।

আইনি ও মেডিকেল নথিতে দেশটি ৬০ এর দশক থেকে জন্মের সময় শূন্য ও জন্মদিনে ১ বছর করে বয়স যোগ করার আন্তর্জাতিক রীতি মেনে চলছে। কিন্ত তা সত্ত্বেও অন্য সকল ক্ষেত্রে অসংখ্য দক্ষিণ কোরীয় তাদের প্রথাগত নিয়ম মেনে বয়স গণনা অব্যাহত রেখেছেন। খবর বিবিসির

২০২২ এর ডিসেম্বরে বয়স গণনার প্রথাগত নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতি মেনে চলার আইন পাস হয়।

পুরো বিশ্বে বয়স নির্ণয়ের ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেটিতে যখন একটি শিশু জন্ম নেয়- সেই জন্মের দিন থেকে পরবর্তী বছরের এই একই দিন পূর্ণ হলে-এক বছর হিসেবে ধরা হয়।

কিন্তু কোরিয়ান পদ্ধতিতে, জন্মের পরপরই ওই শিশুকে এক বছর বয়সী শিশু হিসেবে ধরা হয়। আর প্রতি বছরের ১ জানুয়ারি ওই বছরের সঙ্গে নতুন করে এক বছর যুক্ত হয়।

সেনাবাহিনীতে ভর্তি, স্কুলের এনট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ, ধূমপান ও মদ্যপানের আইনি বয়স হিসেব করার জন্য আরও একটি ভিন্ন বয়স গণনা প্রক্রিয়া চালু আছে। এই প্রক্রিয়ায় জন্মের সময় বয়স শূন্য ধরা হয় এবং প্রতি বছরের জানুয়ারিতে ১ বছর করে বয়স যোগ হতে থাকে।

কর্মকর্তারা জানান, এ প্রক্রিয়াটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চালু থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...