সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়াগনার গ্রুপকে শাস্তি দেবেন পুতিন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-২৪, | ১০:০৮:৩৮ |

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভাড়াটে সেনাদের গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে সশস্ত্র বিদ্রোহ করার জন্য শাস্তি দেওয়া হবে। গোষ্ঠীটি রাশিয়ার পিঠে ছুরিকাঘাত করেছে। শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

ওয়াগনারের প্রধান জানিয়েছেন, মস্কোর সামরিক নেতৃত্বের পতনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ তারা নেবে। তার বাহিনী মস্কো যাওয়ার পথে ‘সবকিছু ধ্বংস করবে।’ এর কারণ হিসেবে তিনি বলেছেন, মস্কোর সেনারা তার বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ওয়াগনার যোদ্ধাদের নাম উল্লেখ না করে পুতিন তার ভাষণে বলেছেন, কিছু রাশিয়ানকে ‘একটি অপরাধমূলক দুঃসাহসিক কাজে প্ররোচিত করা হয়েছে।’ এই সশস্ত্র বিদ্রোহ রাশিয়ার পিঠে ছুরিকাঘাত।’

রুশ প্রেসিডেন্ট বিদ্রোহকে রাষ্ট্রদ্রোহিতা বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে কেউ রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলেছে তাদের শাস্তি দেওয়া হবে।

পুতিন বলেছেন, তিনি রাশিয়াকে রক্ষা করার জন্য সবকিছু করবেন। রাশিয়ার সশস্ত্র বাহিনীকে ‘প্রয়োজনীয় আদেশ দেওয়া হয়েছে’ এবং পরিস্থিতি স্থিতিশীল করার জন্য ‘পদক্ষেপ’ নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...