✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘অন্যের কাছ থেকে গণতন্ত্র শেখার দরকার নেই ভারতের’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-০৩, | ১০:০৩:৫৩ |

গণতন্ত্র কীভাবে পরিচালনা করা উচিৎ, তা অন্য কারো কাছ থেকে ভারতের শেখার দরকার নেই; প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত নির্বাচনে প্রত্যেকেই নিজেদের মতপ্রকাশের সুযোগ পান বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ। একমাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে ভারত সভাপতিত্ব করাইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়ে জানায়ঃ পুরো ডিসেম্বর মাসের জন্য রুচিরা কাম্বোজ ইউএনএসসি’র চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তাকে ভারতের গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উপরোক্ত মন্তব্য করে বলেন, ”আমাদের গণতন্ত্র নিয়ে কিছু বলার দরকার নেই। ভারত বিশ্বের অন্যতম প্রাচীন গণতান্ত্রিক দেশ। আমরা বরাবর গণতন্ত্রে বিশ্বাস রেখেছি। ভারতের গণতন্ত্রের শিকড় আড়াই হাজার বছরের পুরনো।” রুচিরার দাবি, ভারতে গণতন্ত্রের সবকটি স্তম্ভই অটুট। আইনসভা, প্রশাসন, বিচারবিভাগ ও সংবাদমাধ্যম সকলেই স্বাধীনভাবে কাজ করছে। সেই সঙ্গে ভারতের রয়েছে শক্তিশালী সামাজিক মাধ্যম। রুচিরা বলেছেন, “প্রতি পাঁচ বছরে আমরা বিশ্বের সবচেয়ে বড় ভোটপর্ব সাফল্যের সঙ্গে আয়োজন করি। প্রত্যেকে তাদের ইচ্ছেমতো মতপ্রকাশের সুযোগ পান। এভাবেই আমাদের গণতন্ত্র চলে। এটা আমার কথা নয়, অন্যরাও বলছেন।”

ভারত সর্বদা বিশ্বকে সাহায্য করার জন্য পাশে থেকেছে উল্লেখ করে রুচিরা বলেন, “গত ২ বছর যখন বিশ্ব একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, ভারত সর্বদা সাহায্য এবং সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছে। ভারত যেমন অতিমারী পরিস্থিতিতে গোটা বিশ্বকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, ঠিক একইভাবে ভারত অন্যান্য বিষয়েও বিশ্বের শীর্ষ আসনে নিজের জায়গা তৈরি করতে প্রস্তুত।”র দায়িত্ব পাওয়ার পর তিনি এমন মন্তব্য করলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..