✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আমি মোদির ভক্ত: ইলন মাস্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-২১, | ১০:০১:৩১ |

টেসলা ও টুইটারের মালিক, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, ‘আমি নরেন্দ্র মোদির ভক্ত।’ রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিউইয়র্কে মোদির সঙ্গে সাক্ষাত শেষে মাস্ক এ কথা জানান।

আগামী বছর আবারও ভারত সফরের পরিকল্পনা রয়েছে জানিয়ে ইলন মাস্ক বলেন, ‘নরেন্দ্র মোদির সঙ্গে মিটিংটি ছিল চমৎকার। আমি তাকে অনেক পছন্দ করি। আমি মোদির ভক্ত।’ খবর- টাইমস অব ইন্ডিয়া

ইলন মাস্ক বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী মোদি) সত্যিই দেশ নিয়ে চিন্তা করেন। এ কারণে তিনি ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে বলছেন আমাদেরকে।’

বিশ্বের যেকোনো দেশের চেয়ে ভারতের সম্ভাবনা ও প্রতিশ্রুতি বেশি উল্লেখ করে বিশ্বের শীর্ষ ধনী বলেন, ‘আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে দারুণ আনন্দিত। নরেন্দ্র মোদি ভারতের জন্য সঠিক কাজটি করতে চান। তিনি নতুন কোম্পানিগুলোকে সাপোর্ট করতে চান, যাতে তা ভারতের জন্য ভালো ফল বয়ে আনে।’

আমি অস্থায়ীভাবে আবার ভারত সফর করার পরিকল্পনা করছি। পরের বছর। আমি অপেক্ষায় রয়েছি।

মাস্ক বলেন, ‘আগামী বছর আমি ভারত সফরের অপেক্ষায় রয়েছি। আশা করি ভারতে আমরা স্টারলিংক নিয়ে আসব। স্টারলিংক ইন্টারনেট ভারতের প্রত্যন্ত গ্রামের জন্য অবিশ্বাস্য সুফল আনতে পারে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..